প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
লালমনিরহাটে সীমান্তে ভারতীয় গরু আটক
TV 26 NEWS ডেস্ক : ||
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা এসব গরুর মোট সিজার মূল্য ৫ লাখ ৯৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ নাজিরগোমানী ও ধরলা বিওপির বিশেষ টহলদল গত মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ও বুধবার (৪ নভেম্বর) ভোরে এই অভিযান দুটি পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোকোয়াবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু আটক করা হয়। এরপর দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় বুধবার ভোর সাড়ে ৪টার দিকে। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধবলগুড়ি বড়বাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরও ৩টি ভারতীয় গরু আটক করে বিজিবি।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ এবং অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত