প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
ইনানীতে ভাড়া বাসায় মিলল সি পার্লের স্পা কর্মীর ঝুলন্ত মরদেহ
TV 26 NEWS ডেস্ক : ||
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার কর্মী বলে জানা গেছে।
আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর শফিরবিল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমি আক্তার মীম ঢাকার উত্তর সিটি করপোরেশনের ফায়দাবাদ কাঁঠালতলা গ্রামের বাসিন্দা কামাল হোসেনের মেয়ে। তিনি প্রায় পাঁচ মাস ধরে ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তরুণীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে রিমন ঘোষ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত