প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা
TV 26 NEWS ডেস্ক : ||
ইরানকে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে সহায়তার অভিযোগে দুই ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এই মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, এই পদক্ষেপ তেহরান তাদের অস্ত্রাগার পুনর্গঠনে ব্যবহৃত পথগুলো বন্ধ করবে এবং তৃতীয় দেশের মধ্যস্থতাকারী ও সরবরাহকারীদের ঝুঁকি বাড়িয়ে দেবে।
নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হলো, বেলারুশভিত্তিক আর্মরি অ্যালিয়েন্স-এর প্রধান নির্বাহী মোহাম্মদ আলী তলিবোভ, নাইজেরিয়াভিত্তিক ভ্যানগার্ড ট্যাকটিক্যাল সাপ্লাই লিমিটেড এবং রাশিয়াভিত্তিক আলিশের দোমুল্লোজানোভ। ভুয়া ব্যবহারকারী দেখিয়ে তারা ইরানকে চীনভিত্তিক ম্যানপ্যাডস সরবরাহের চেষ্টা করছিল বলে অভিযোগ যুক্তরাষ্ট্রর।
মার্কিন পররাষ্ট্র দফতর স্পষ্ট করে বলেছে, ইরানের সামরিক বাহিনী ও ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরকে (আইআরজিসি) অস্ত্র সরবরাহকারী নেটওয়ার্কগুলো যুক্তরাষ্ট্র উন্মোচন করতে থাকবে এবং যা তাদের অস্থিতিশীল কার্যক্রম বজায় রাখতে সম্পদ প্রদান প্রতিহত করবে।
সূত্র: আনাদোলু এজেন্সি।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত