প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
শরণখোলায় ৩১৫ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
TV 26 NEWS ডেস্ক : ||
বাগেরহাটের শরণখোলায় ৩১৫টি ইয়াবাসহ রুমান মীর (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ২টার দিকে উপজেলার চাল রায়েন্দা গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানমের নেতৃত্বে পুলিশের একটি দল রুমান মীরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৩১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, রুমান একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে শরণখোলা থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে বাগেরহাট কারাগারে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত