প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি, লাখ টাকা জরিমানা
TV 26 NEWS ডেস্ক : ||
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ ও বিক্রির দায়ে যশোর শহরের চৌরাস্তার এক মিষ্টির দোকানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তরের যশোর কার্যালয়ের একটি দল দোকানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করে।
অভিযানে দেখা যায়, বিক্রির জন্য সাজিয়ে রাখা মিষ্টি ও সংরক্ষণস্থলের আশপাশে তেলাপোকা ঘুরে বেড়াচ্ছে। দোকানের ভেতরের পরিবেশ ও পরিচ্ছন্নতার ক্ষেত্রেও অনিয়ম পাওয়া যায়। এ ছাড়া বিক্রির জন্য রাখা মিষ্টিতে পণ্যের পরিচিতি ও মূল্যসংক্রান্ত তথ্যসংবলিত কোনো ট্যাগ ছিল না।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামান। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত