প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
বিজয়নগরে দুই ইটভাটাকে লাখ টাকা জরিমানা
TV 26 NEWS ডেস্ক : ||
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পরিবেশ আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি ইটভাটাকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বুধন্তী ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধন্তী ইউনিয়নে অবস্থিত ‘মেসার্স টিএন্ডসি ব্রিকস’ ও ‘মেসার্স মোল্লা ব্রিকস’ নামে দুটি ইটভাটায় আইনবহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। অভিযানে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
ইউএনও মাহমুদুর রহমান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০২৩)-এর ৮ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে ১৮(৩) ধারা অনুযায়ী ‘মেসার্স টিএন্ডসি ব্রিকস’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে একই আইনের ৪ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে ১৪ নম্বর ধারা অনুযায়ী ‘মেসার্স মোল্লা ব্রিকস’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের জনস্বার্থমূলক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত