প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
‘নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা শ্রমিকদের উসকানি দিচ্ছে’
TV 26 NEWS ডেস্ক : ||
শ্রমিকদের চলমান ন্যায্য দাবিকে কেন্দ্র করে একটি নিষিদ্ধ সংগঠনের দুষ্কৃতিকারী নেতাকর্মীরা উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ হলরুমে শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, তারা শ্রমিকদের ভুল বুঝিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি বলেন, আমি সবসময় শ্রমিকদের পক্ষে। শ্রমিকদের ন্যায্য দাবির সঙ্গে আমিও একমত। প্রধানমন্ত্রীসহ আমরাও শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। আগামী জানুয়ারি থেকে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আনছার উদ্দিন, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদসহ শিল্পপ্রতিষ্ঠানের বিভিন্ন অংশীজন।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত