প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ
TV 26 NEWS ডেস্ক : ||
গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকায় প্রতিপক্ষের মারধরে আহত বৃদ্ধ মিজানুর রহমান (৭৭) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার ভোররাতে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এর আগে গত ৪ নভেম্বর বিকেলে তাকে স্থানীয় মনির মোল্লার ছেলে শুভ মোল্লার পরিবারের সদস্যরা লাঠিসোঁটা দিয়ে বেদম মারপিট করেন। ওই বৃদ্ধের সঙ্গে শুভদের জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে লাঠিসোঁটা নিয়ে ওই বৃদ্ধের ওপর হামলা চালানো হয়।
এতে তিনি মারাত্মক আহত হলে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে আবার গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে ভোররাতে তার মৃত্যু হয়।
সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় অভিযোগ হয়নি। অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত