প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ভেতরে ‘ঘুমাচ্ছিলেন’ চালক
মোঃ জাহিদুল আলম, (ষ্টাফ রিপোর্টার) ||
খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪ টা ২৫ মিনিটে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতরেই ঘুমন্ত অবস্থায় ছিলেন চালক। বাসে আগুন দেখতে পেয়ে চিৎকার করে চালক। পরে আশেপাশের লোকজন ফায়ার সার্ভিসকে মুঠোফোনে জানালে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনার বিষয়টি তদন্ত করছে পুলিশ। বাসটিতে আগুনের ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত