প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় আ.লীগ নেতা কারাগারে
||
বগুড়ার শেরপুরে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় আব্দুল কুদ্দুস (৪০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে শনিবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌঁনে ১টার দিকে উপজেলার হাজিপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবদুল কুদ্দুস বগুড়ার শেরপুর উপজেলার হাজিপুর গ্রামের আবদুল হাকিম ওরফে হায়দার আলী ছেলে। তিনি শেরপুর পৌর আওয়ামী লীগের দফতর সম্পাদক ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গত ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুরে বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ নভেম্বর শেরপুর থানায় মামলা দায়ের করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু। এ মামলায় আবদুল কুদ্দুস এজাহার নামীয় ২১ নম্বর আসামি।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার এসআই জাহিদ জানান, শুক্রবার রাত পৌঁনে ১টার দিকে উপজেলার হাজিপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত