প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই: ধর্ম প্রতিমন্ত্রী
TV 26 NEWS ডেস্ক : ||
যে দল দলীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে দেশে গণহত্যা চালিয়েছে, সেই দলের পুনর্বাসন কিংবা ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
শনিবার দুপুরে গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বালাদেশের পক্ষের শক্তি ছিল। যে দল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যে দল ফ্যাসিস্টকে হটিয়েছে, সেই ফ্যাসিস্টকে পূর্নবার্সন তো দূরের কথা, আমরা কেন, ফিরে আসার সুযোগ দেশের জনগণই দেবে না।’
বর্তমানের সরকারের উন্নয়ন তুলে ধরে তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ইমাম-মুয়াজ্জিনে ভাতা বৃদ্ধি, কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণ, রাস্তা ঘাট পাকা করণের কাজ করছে। এছাড়া পাইলট প্রজেক্ট বাস্তবায়নের পথে চলে যাচ্ছে।’
এর আগে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত