প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
রামগড়ে স্কুলের পাশে বজ্রপাত, আতঙ্কে অসুস্থ ১৮ শিক্ষার্থী
মোঃ জাহিদুল আলম, (ষ্টাফ রিপোর্টার) ||
খাগড়াছড়ির রামগড়ে বিদ্যালয়ের পাশের একটি গাছে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবক ও শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়। চিকিৎসক জানিয়েছেন, সবাই আশঙ্কামুক্ত।বিদ্যালয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষের পাশের একটি গাছে বজ্রপাত হয়। এ সময় বিকট শব্দে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন ও শিক্ষকরা তাদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার আক্তার বলেন, বজ্রপাতের বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও শিক্ষকদের সহযোগিতায় তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অন্তু বড়ুয়া বলেন, শিক্ষার্থীরা মূলত বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে অভিভাবক ও শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত