প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মো. রবিউল ইসলাম , জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি ||
খাগড়াছড়ির গুইমারায় বড়পিলাক ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগের বিভিন্ন নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় গুইমারা উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুইমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, জেলা পরিষদের সদস্য এবং গুইমারা উপজেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু।এ সময় গুইমারা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বিক্ষোভ মিছিল থেকে বড়পিলাক ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানানো হয় এবং এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে হুশিয়ারি দেন নেতাকর্মীরা।বক্তারা বলেন, যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে, সাধারণ মানুষের জানমাল ও প্রতিষ্ঠানে হামলা চালাবে, তাদের কঠোর আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে। একইসঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীকে এ বিষয়ে আরও কঠোর ও সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত