প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪
TV 26 NEWS ডেস্ক : ||
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহারের জন্য একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার শাহবাজপুর এলাকায় জিলানী পেট্রোল পাম্পের প্রায় ২০০ মিটার দক্ষিণে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার মো. মামুন মিয়া (৩০), সিয়াম সরকার (২৮), মো. স্বপন (২০) এবং সোনারামপুর এলাকার নজরুল ইসলাম (২৫)। তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন নীল রঙের সিএনজিচালিত অটোরিকশা, লোহা কাটার, দুটি ধারালো ছোরা, লোহার রেঞ্জ, ছোট কাঁচি ও পেরেক উদ্ধার করা হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মনজুর কাদের ভূইয়া জানান, সরাইল থানা পুলিশের একটি দল রাতে টহল ডিউটি পালন করছিল। এসময় তারা শাহবাজপুর এলাকায় মহাসড়কের ওপর ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে নজরুল ইসলামের বিরুদ্ধে আশুগঞ্জ ও বিজয়নগর থানায় ডাকাতির প্রস্তুতি, চুরি ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। অপরদিকে সিয়াম সরকারের বিরুদ্ধেও ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সন্ত্রাসবিরোধী আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটি বিজ্ঞ আদালতে বিচারাধীন। এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত