প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
জমির বিরোধ নিয়ে সংবাদ সম্মেলনের জেরে নারীকে হত্যা
টিভি ২৬ নিউজ ডেস্ক: ||
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই প্রতিপক্ষের হামলায় প্রাণ হারালেন নাহিদা বেগম (৫০) নামে এক নারী। এ সময় ওই নারীর ছেলে মহিবুল্লাহকেও পিটিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষের লোকজন।গতকাল রোববার রাত আনুমানিক ৮টার দিকে প্রতিপক্ষ আব্দুল কাদের ও তার ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিবুল্লাহ শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এর আগে, জমির বিরোধের বিষয়ে সংবাদ করেছিলেন নাহিদা বেগম।পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া থানার পাটগাতি মধ্যপাড়া গ্রামের মৃত শরিফুল ইসলামের স্ত্রী নাহিদা বেগমের সঙ্গে একই গ্রামের আব্দুল কাদেরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।এ নিয়ে ওই নারী সংবাদ সম্মেলন করলে ক্ষিপ্ত হয়ে রোববার রাত আনুমানিক ৮টার দিকে প্রতিপক্ষ আব্দুল কাদের ও তার ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিবুল্লাহ শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়।এতে মা ও ছেলে মারাত্মক আহত হলে আত্মীয় স্বজনরা তাদেরকে প্রথমে টুঙ্গিপাড়া হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাহিদা বেগমকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় তার ছেলে মহিবুল্লাহ গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করে পুলিশের মিডিয়া গ্রুপে গোপালগঞ্জ সংবাদ বিজ্ঞপ্তি করে সাংবাদিকদের জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত