প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬
রামগড়ে যুব রেড ক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ জাহিদুল আলম, (ষ্টাফ রিপোর্টার) ||
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা যুব রেড ক্রিসেন্ট‘র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ মার্চ) বিকেলে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবন রুমে সংগঠনের উপ-দলনেতা ২ মোঃ আবু নাসের এর সঞ্চালনা ও উপ-দলনেতা ১ মোঃ মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাশিকুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ আসাদ, উপজেলা সিনিয়র আরসিওয়াই মোঃ মাসুদ রানা, গিয়াস উদ্দিন , প্রমূখ।সংগঠনের সদস্যের উপস্থিতিতে অনুষ্টিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতি শুভেচ্ছা বক্তব্যে সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, পাহাড়ে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের অবদানের পাশাপাশি সংগঠনটি বাল্য বিবাহ, রক্তদান, বস্ত্র বিতরণ, বৃক্ষ রোপন, সেবাশ্রমে পরিস্কার-পরিছন্ন অভিযান, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা সহ সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র আরসিওয়াই মোঃ নাজিম উদ্দিন।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত