প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করলেন পুলিশ সদস্য
TV 26 NEWS ডেস্ক : ||
খুলনায় দায়িত্বরত অবস্থায় এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর রেলওয়ে পুলিশ লাইন্সের অস্ত্রাগার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলা এলাকার শৈলেন বিশ্বাসের ছেলে। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য। পুলিশ সূত্র জানায়, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ম্যাগজিন গার্ডে দায়িত্ব পালনকালে নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন সম্রাট। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান জানান, গত বছরের ৩ নভেম্বর সম্রাট বিশ্বাস এখানে যোগদান করেন। দায়িত্ব পালনেও তিনি ছিলেন নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধ। তবে কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।তিনি আরও জানান, ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত তার ডিউটি ছিল। ডিউটির সময়ই তিনি নিজের অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত