প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬
সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
TV 26 NEWS ডেস্ক : ||
সিরাজগঞ্জে সলঙ্গায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১ নম্বর ব্রিজ এলাকায় (সিরাজগঞ্জের সলঙ্গা থানার কান্দিপাড়া) এই দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) নিহতদের পরিচয় জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত