প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১০ সন্ত্রাসী নিহত
TV 26 NEWS ডেস্ক : ||
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তাবাহিনী তাদের ভারত-সমর্থিত ফিতনা আল হিন্দুস্তান ও ফিতনা আল খারেজি গোষ্ঠীর সদস্য বলে চিহ্নিত করেছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তানে অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল এবং তাদের অবকাঠামো ধ্বংস করতে অভিযান অব্যাহত রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গত ৪৮ ঘণ্টায় গোপন তথ্যের ভিত্তিতে সুরাব ও মাস্তুং এলাকায় টার্গেটেড অভিযান চালানো হয়। এতে সুরাবে সাতজন এবং মাস্তুংয়ে তিনজনসহ মোট ১০ সন্ত্রাসী নিহত হয়। অভিযানের সময় এক নারী আত্মঘাতী বোমা হামলাকারীকে জীবিত আটক করা হয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
পাকিস্তান বারবার দাবি করে আসছে যে, বেলুচিস্তানে ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে। তারা খনিজসম্পদে ভরপুর এই প্রদেশটিকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে।
সূত্র: দ্য ন্যাশন
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত