প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
হরমুজে ৬ হাজার নাবিক ভয়াবহ মানবিক সংকটে: জাতিসংঘ
TV 26 NEWS ডেস্ক : ||
হরমুজ প্রণালিতে আটকে পড়া ৬ হাজার নাবিক ভয়াবহ মানবিক ও মানবাধিকার সংকটে পড়েছেন। তাদেরকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার টুর্কের বরাত দিয়ে মুখপাত্র শাবিয়া মান্তু বলেছেন, হাজারো নাবিকের দুর্দশা লাঘবে জরুরি পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। আর আন্তর্জাতিক সমুদ্র সংস্থা জানিয়েছে, প্রণালিতে শত শত জাহাজে আটকে পড়া অন্তত ৬ হাজার নাবিক যুদ্ধবিরতির সময়ও সরতে পারেননি। অনেকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে শাবিয়া মান্তু বলেন, সংঘাতে জড়ানো পক্ষগুলোর উচিত আটকে পড়া নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া ও জাহাজ থেকে নামার জন্য পথ তৈরিতে জরুরিভাবে কাজ করা। পাশাপাশি গুরুত্বপূর্ণ সামগ্রী পৌঁছে দেওয়াটাও জরুরি হয়ে পড়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এপ্রিলে যুদ্ধবিরতি শুরু হলেও জাহাজ নিয়ে অনেক নাবিক গন্তব্যে পৌঁছাতে পারেননি। সম্প্রতি নতুন করে সংঘাত শুরু হওয়ায় তারা আরও বেশি বিপাকে পড়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য লড়াই করছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত