প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
রাজধানীর শ্যামপুর ব্যাংক কলোনিতে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২
TV 26 NEWS ডেস্ক : ||
রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ১৩০টি ইয়াবা ও ২২ পুরিয়া গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এরা হলেন— মো. রমজান হোসেন (২৭) ও রাজন চন্দ্র দে (২৮)। এরা দুজন শ্যামপুরের আইজি গেট ব্যাংক কলোনির বাসিন্দা।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার।
র্যাব জানায়, রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে শ্যামপুর মডেল থানার আইজি গেট ব্যাংক কলোনি এলাকায় র্যাব-১০-এর সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে রমজান হোসেন ও রাজন চন্দ্র দে নামে দুজনকে গ্রেপ্তার করে। অভিযানে এদের কাছ থেকে ১৩০টি ইয়াবা, ২২ পুরিয়া গাঁজা, মাদক বিক্রির ১৭ হাজার ৮২০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীর শ্যামপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। এ ঘটনায় এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য শ্যামপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত