প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালিতে ‘ব্ল্যাকমেইল’ বন্ধ করে নৌ চলাচল স্বাভাবিক করার আহ্বান কাতারের
TV 26 NEWS ডেস্ক : ||
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে কাতার।
মিসরের এল আলামেইনে উচ্চপর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এ আহ্বান জানান।
তিনি বলেন, সংঘাতে জড়িত কোনো পক্ষই যেন হরমুজ প্রণালি ইস্যুতে অন্য পক্ষকে ‘ব্ল্যাকমেইল’ বা চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে।
কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, এই যুদ্ধের পরিণতি শুধু উপসাগরীয় অঞ্চলের জন্য নয়, বিশ্বের অন্যান্য অংশের জন্যও গুরুতর হয়েছে।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া প্রয়োজন। এ বিষয়ে যেকোনো ধরনের হুমকি ও নৌ চলাচলে বাধা সৃষ্টির ঘটনাকে আমরা নিন্দা জানাই।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত