প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা বিনিময় জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের
TV 26 NEWS ডেস্ক : ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফ্যাসিস্ট সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক ‘জাতীয়তাবাদী সমমনা জোট’-এর শীর্ষ নেতারা।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘জাতীয়তাবাদী সমমনা জোট ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের আন্দোলনে বিএনপির সাথে রাজপথে থেকে আন্দোলনকে বেগবান করেছিল।’
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বহুদলীয় গণতন্ত্রকে সুদৃঢ় করতে জোটটি আগের মতোই বিএনপির পাশে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে, সমমনা জোটের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার নাসিম খান জানান, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশকে সমৃদ্ধশালী করতে তাদের জোট সবসময় বিএনপির পাশে থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত