প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
শ্রমিকদের দ্বন্দ্বের জেরে নওগাঁয় দুইদিন ধরে বাস চলাচল বন্ধ
TV 26 NEWS ডেস্ক : ||
নওগাঁয় শ্রমিকদের দ্বন্দ্বের জেরে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।সোমবার (২৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো আন্তঃজেলা, দূরপাল্লা এবং অভ্যন্তরীন সব রুটেই যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। শ্রমিকরা জানান, সম্প্রতি জেলার পত্নীতলায় তুচ্ছ ঘটনায় সিএনজি শ্রমিকরা এক বাস চালকসহ মোটর শ্রমিকের দুই সদস্যকে মারধর করে। এ ঘটনার কোন প্রতিকার না পেয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে তারা সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। এদিকে, সংকট সমাধানে রোববার স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে দু'পক্ষের নেতাদের নিয়ে বৈঠকে বসেও কোন সমাধান আসেনি। তবে, আজ আবারও সমঝোতায় বসার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত