প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা জিয়াউল হাসান হ্যাপি আটক
TV 26 NEWS ডেস্ক : ||
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের যশোর জেলা শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গতকাল রোববার রাতে যশোর শহরের একটি এলাকা থেকে ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর তাকে প্রথমে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ডিবির একাধিক কর্মকর্তা ও কোতোয়ালি থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশের প্রাথমিক দাবি, দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এবং বিভিন্ন সময় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।বর্তমানে থানায় তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে তার বিরুদ্ধে ঠিক কোন নির্দিষ্ট মামলা বা সুনির্দিষ্ট কী কী অভিযোগ সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত