প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারায় এসিল্যান্ডের নিয়মিত অভিযান, আতঙ্কে অসাধু ব্যবসায়ীরা
TV 26 NEWS ডেস্ক : ||
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার যোগদানের পর থেকে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করে আসছেন। বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে অসাধু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অন্যদিকে নিয়মিত অভিযান পরিচালনার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল ও নেটিজেনরা।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আনোয়ারা উপজেলার জয়কালী বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, কেক উৎপাদন ও বিক্রির অপরাধে ‘মালাই ফুডস’-এর স্বত্বাধিকারী রুবেল মল্লিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এ বিষয়ে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত