প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
TV 26 NEWS ডেস্ক : ||
ইরানকে ‘উড়িয়ে’ দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানকে ধ্বংস করা অথবা চুক্তি করা—দুই পথের একটিতে শিগগিরই যেতে হবে। ওভাল অফিসে ইরানবিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি হুমকি দেন। একই সময়ে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও দাবি করেন তিনি।ট্রাম্প বলেন, ‘হয়তো আপনাকে তাদের উড়িয়ে দিতে হবে। সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আমরা ওদের উড়িয়ে দিতে পারি, আবার চুক্তিও করতে পারি—সেই সময়টা ঘনিয়ে আসছে।’সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, কোনো না কোনোভাবে এর সমাপ্তি খুব শিগগিরই ঘটবে।সূত্র: আল জাজিরা
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত