প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
মুস্তাফিজের ব্যর্থতায় পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ
TV 26 NEWS ডেস্ক : ||
এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ওঠার সুযোগ হারাল বাংলাদেশ। নাগোয়ার নিশিন করোগি স্পোর্টস পার্কে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে লিটন দাসের দল। বাংলাদেশের দেওয়া ১৩ ওভারে ১১২ রানের লক্ষ্য পেরিয়ে যায় পাকিস্তান ১০ বল হাতে রেখেই।স্লো উইকেটে লক্ষ্যটা চ্যালেঞ্জিং মনে হলেও মুস্তাফিজুর রহমানের ব্যর্থতায় ম্যাচের চিত্র বদলে যায়। নিজের দুই ওভারে ৪১ রান দেন বাঁহাতি এই পেসার। শেষ পর্যন্ত সহজ জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।বাংলাদেশের সামনে অবশ্য এখনো পদকের সুযোগ রয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পরাজিত দলের বিপক্ষে ৩ অক্টোবর সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে বাংলাদেশ। জয় পেলে মিলবে ব্রোঞ্জ পদক।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত