প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
TV 26 NEWS ডেস্ক : ||
ঝিনাইদহের কালীগঞ্জে জালাল উদ্দিন (৪৫) ও সিজান ইসলাম (২৬) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আটক করা হয়।আটক জালাল উদ্দিন (৪৫) উপজেলার ৩ নং কোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি। আটক সিজান ইসলাম (২৬) কালীগঞ্জ পৌর ছাত্রলীগের পদধারী নেতা।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ লীগ নেতা জালাল উদ্দিন ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সিজান ইসলামকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত