ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

রাতে ইয়াবাসহ বিএনপি নেতা সেলিম মিয়া আটক, সকালে দল থেকে বহিষ্কার

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৫ অক্টোবর ২০২৬ | ০৮:২৪ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাতে ইয়াবাসহ বিএনপি নেতা সেলিম মিয়া আটক, সকালে দল থেকে বহিষ্কার

রাতে পুলিশের হাতে ৫১ পিস ইয়াবাসহ আটক, আর সকালেই দল থেকে বহিষ্কার। খাগড়াছড়ির দীঘিনালায় এমন ঘটনায় আলোচনায় এসেছেন মেরুং ইউনিয়ন উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম মিয়া (৪৫)।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বোয়ালখালী গরু বাজারের পশ্চিম পাশে আবু বক্কর সিদ্দিকের ফার্নিচারের দোকানের সামনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় সেলিম মিয়াকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটক সেলিম মিয়া উপজেলার মধ্য বোয়ালখালী এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। তিনি মেরুং ইউনিয়ন উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার পরদিন সোমবার সকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করে দীঘিনালা উপজেলা বিএনপি।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুশীল জীবন ত্রিপুরা বলেন, সেলিম মিয়া মেরুং ইউনিয়ন উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, রাতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ সেলিম মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

রাতে ইয়াবাসহ বিএনপি নেতা সেলিম মিয়া আটক, সকালে দল থেকে বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

রাতে পুলিশের হাতে ৫১ পিস ইয়াবাসহ আটক, আর সকালেই দল থেকে বহিষ্কার। খাগড়াছড়ির দীঘিনালায় এমন ঘটনায় আলোচনায় এসেছেন মেরুং ইউনিয়ন উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম মিয়া (৪৫)।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বোয়ালখালী গরু বাজারের পশ্চিম পাশে আবু বক্কর সিদ্দিকের ফার্নিচারের দোকানের সামনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় সেলিম মিয়াকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটক সেলিম মিয়া উপজেলার মধ্য বোয়ালখালী এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। তিনি মেরুং ইউনিয়ন উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার পরদিন সোমবার সকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করে দীঘিনালা উপজেলা বিএনপি।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুশীল জীবন ত্রিপুরা বলেন, সেলিম মিয়া মেরুং ইউনিয়ন উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, রাতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ সেলিম মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত