ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

রাজধানীর সড়কে দিনভর যানজট, চরম ভোগান্তি

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১০ অক্টোবর ২০২৬ | ০৬:১৪ পিএম
| প্রিন্ট সংস্করণ

রাজধানীর সড়কে দিনভর যানজট, চরম ভোগান্তি
শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা দেয়

রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শনিবার (১০ অক্টোবর) সকাল থেকেই বিভিন্ন এলাকায় যানজট দেখা দেয়। যুব উন্নয়ন অধিদফতরের লিখিত পরীক্ষা বাতিলের ঘোষণার পর চাকরিপ্রত্যাশীরা সড়ক অবরোধ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে অবরোধ তুলে নেওয়া হলেও এর প্রভাব পড়ে নগরীর বিভিন্ন সড়কে।

রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে যানজটের এ চিত্র পাওয়া গেছে। ফার্মগেট, মিরপুর, টেকনিক্যাল, শাহবাগ, পল্টন, কারওয়ানবাজার, বাড্ডা ও বসুন্ধরা এলাকায় যানজটের কারণে দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হয় যাত্রীদের।

রামপুরার বাসিন্দা আবুল হোসেন বলেন, পল্টন ও বাড্ডার সড়কের দুই পাশেই যানজট ছিল। শত শত গাড়ি আটকে ছিল রাস্তায়। বসুন্ধরা থেকে রামপুরা টিভি সেন্টারে পৌঁছাতে তার এক ঘণ্টার বেশি সময় লেগেছে।

আক্তারুজ্জামান নামে আরেক যাত্রী বলেন, কারওয়ানবাজারে পৌঁছাতে হাতিরঝিলের কারওয়ানবাজার অংশ পার হতেই তিনটি সিগন্যালে অপেক্ষা করতে হয়েছে।

পল্টন থেকে বাড্ডাগামী যাত্রী আলামিন বলেন, পুরো সড়কজুড়েই যানজট ছিল। গাড়ি একেবারেই নড়ছিল না।

ফার্মগেট, শাহবাগ, মালিবাগ, মতিঝিল ও মহাখালীসহ বিভিন্ন এলাকায় যানজটে আটকে থেকে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম বলেন, সকালে কয়েকটি সড়ক অবরোধের কারণে যান চলাচল বিঘ্নিত হয়েছিল। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোথাও কিছুটা যানজট থাকলেও তা নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে।

বিষয় : রাজধানী যানবাহন যানজট

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

রাজধানীর সড়কে দিনভর যানজট, চরম ভোগান্তি

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শনিবার (১০ অক্টোবর) সকাল থেকেই বিভিন্ন এলাকায় যানজট দেখা দেয়। যুব উন্নয়ন অধিদফতরের লিখিত পরীক্ষা বাতিলের ঘোষণার পর চাকরিপ্রত্যাশীরা সড়ক অবরোধ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে অবরোধ তুলে নেওয়া হলেও এর প্রভাব পড়ে নগরীর বিভিন্ন সড়কে।

রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে যানজটের এ চিত্র পাওয়া গেছে। ফার্মগেট, মিরপুর, টেকনিক্যাল, শাহবাগ, পল্টন, কারওয়ানবাজার, বাড্ডা ও বসুন্ধরা এলাকায় যানজটের কারণে দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হয় যাত্রীদের।

রামপুরার বাসিন্দা আবুল হোসেন বলেন, পল্টন ও বাড্ডার সড়কের দুই পাশেই যানজট ছিল। শত শত গাড়ি আটকে ছিল রাস্তায়। বসুন্ধরা থেকে রামপুরা টিভি সেন্টারে পৌঁছাতে তার এক ঘণ্টার বেশি সময় লেগেছে।

আক্তারুজ্জামান নামে আরেক যাত্রী বলেন, কারওয়ানবাজারে পৌঁছাতে হাতিরঝিলের কারওয়ানবাজার অংশ পার হতেই তিনটি সিগন্যালে অপেক্ষা করতে হয়েছে।

পল্টন থেকে বাড্ডাগামী যাত্রী আলামিন বলেন, পুরো সড়কজুড়েই যানজট ছিল। গাড়ি একেবারেই নড়ছিল না।

ফার্মগেট, শাহবাগ, মালিবাগ, মতিঝিল ও মহাখালীসহ বিভিন্ন এলাকায় যানজটে আটকে থেকে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম বলেন, সকালে কয়েকটি সড়ক অবরোধের কারণে যান চলাচল বিঘ্নিত হয়েছিল। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোথাও কিছুটা যানজট থাকলেও তা নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত