সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ আক্কাস মিয়ার দেড় বছরের জমজ দুই ছেলে পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি বুধবার সকালে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আক্কাস মিয়ার জমজ দুই ছেলে ইকরাম ও আকরাম বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে তাদের হাতে থাকা খেলনা বলটি পুকুরের পানিতে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে দুই ভাই পানিতে ডুবে তলিয়ে যায়।
দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এ মর্মান্তিক ঘটনায় আক্কাস মিয়ার পরিবারসহ পুরো মেরকুটা উত্তরপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ আক্কাস মিয়ার দেড় বছরের জমজ দুই ছেলে পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি বুধবার সকালে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আক্কাস মিয়ার জমজ দুই ছেলে ইকরাম ও আকরাম বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে তাদের হাতে থাকা খেলনা বলটি পুকুরের পানিতে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে দুই ভাই পানিতে ডুবে তলিয়ে যায়।
দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এ মর্মান্তিক ঘটনায় আক্কাস মিয়ার পরিবারসহ পুরো মেরকুটা উত্তরপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান।

আপনার মতামত লিখুন