ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

রাজৈরে মোবাইল চুরি, অভিযুক্তকে ধাওয়া করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৪ অক্টোবর ২০২৬ | ০৩:৫২ পিএম
| প্রিন্ট সংস্করণ

রাজৈরে মোবাইল চুরি, অভিযুক্তকে ধাওয়া করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈরে মোবাইল ফোন চুরির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে ধাওয়া করতে গিয়ে অসুস্থ হয়ে মেরজন শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার টেকেরহাট বাজারে এ ঘটনা ঘটে। পরে চুরির অভিযুক্ত হাসিবুল খাঁকে (৩০) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন।

নিহত মেরজন শেখ রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার মিলন শেখের ছেলে। আটক হাসিবুল খাঁ একই উপজেলার বদরপাশা ইউনিয়নের দ্বারাদিয়া গ্রামের ইলিয়াস খাঁর ছেলে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় মেরজন শেখের বাড়িতে মাদ্রাসার জন্য সাহায্য চাইতে যান হাসিবুল খাঁ। এ সময় সুযোগ বুঝে ঘর থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

আজ শনিবার সকালে টেকেরহাট বাজারে মেরজন শেখ হাসিবুলকে দেখতে পেয়ে তাঁর পিছু ধাওয়া করেন। কিছু দূর দৌড়ানোর পর অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে, স্থানীয় লোকজন হাসিবুল খাঁকে আটক করে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের বাড়ি পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : ঢাকা বিভাগ মৃত্যু মোবাইল ফোন মাদারীপুর রাজৈর

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


রাজৈরে মোবাইল চুরি, অভিযুক্তকে ধাওয়া করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

মাদারীপুরের রাজৈরে মোবাইল ফোন চুরির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে ধাওয়া করতে গিয়ে অসুস্থ হয়ে মেরজন শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার টেকেরহাট বাজারে এ ঘটনা ঘটে। পরে চুরির অভিযুক্ত হাসিবুল খাঁকে (৩০) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন।

নিহত মেরজন শেখ রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার মিলন শেখের ছেলে। আটক হাসিবুল খাঁ একই উপজেলার বদরপাশা ইউনিয়নের দ্বারাদিয়া গ্রামের ইলিয়াস খাঁর ছেলে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় মেরজন শেখের বাড়িতে মাদ্রাসার জন্য সাহায্য চাইতে যান হাসিবুল খাঁ। এ সময় সুযোগ বুঝে ঘর থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

আজ শনিবার সকালে টেকেরহাট বাজারে মেরজন শেখ হাসিবুলকে দেখতে পেয়ে তাঁর পিছু ধাওয়া করেন। কিছু দূর দৌড়ানোর পর অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে, স্থানীয় লোকজন হাসিবুল খাঁকে আটক করে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের বাড়ি পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত