ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত এলাকা থেকে ৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১১ জুলাই ২০২৬ | ০৭:২০ পিএম
| প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত এলাকা থেকে ৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার
উদ্ধারকৃত ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বিজিবি। 

শনিবার (১১ জুলাই) ভোররাতে বিজয়নগরের ভাগলপুর সীমান্ত এলকায় অভিযান চালিয়ে এই ডিসপ্লেগুলো উদ্ধার করা হয়। 

আজ দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির সরাইল-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির আলীনগর সীমান্ত ফাঁড়ির একটি টহলদল স্থানীয় ভাগলপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে ৭-৮ জন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশের দিকে দুটি বাইসাইকেলে করে চটের বস্তা নিয়ে আসতে দেখে বিজিবির টহলদল তাদেরকে ধাওয়া করে। এ সময় বস্তাগুলোসহ বাইসাইকেল ফেলে তারা দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বস্তাগুলোর ভেতরে কার্টুনে স্কচটেপ দিয়ে লুকানো অবস্থায় ৩ হাজার ৯৬০ পিস ভারতীয় মোবাইলের ডিসপ্লে উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধারকৃত ডিসপ্লেগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি ১৭ লক্ষ টাকা। এগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : ব্রাহ্মণবাড়িয়া

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত এলাকা থেকে ৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বিজিবি। 

শনিবার (১১ জুলাই) ভোররাতে বিজয়নগরের ভাগলপুর সীমান্ত এলকায় অভিযান চালিয়ে এই ডিসপ্লেগুলো উদ্ধার করা হয়। 

আজ দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির সরাইল-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির আলীনগর সীমান্ত ফাঁড়ির একটি টহলদল স্থানীয় ভাগলপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে ৭-৮ জন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশের দিকে দুটি বাইসাইকেলে করে চটের বস্তা নিয়ে আসতে দেখে বিজিবির টহলদল তাদেরকে ধাওয়া করে। এ সময় বস্তাগুলোসহ বাইসাইকেল ফেলে তারা দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বস্তাগুলোর ভেতরে কার্টুনে স্কচটেপ দিয়ে লুকানো অবস্থায় ৩ হাজার ৯৬০ পিস ভারতীয় মোবাইলের ডিসপ্লে উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধারকৃত ডিসপ্লেগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি ১৭ লক্ষ টাকা। এগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত