ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমে কাজ করছেন গ্রামবাসীরা

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ০১:০০ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমে কাজ করছেন গ্রামবাসীরা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের খবর ছড়িয়ে পড়ার পর, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই স্থানীয় গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমে বস্তায় বালি ও মাটি ভরে ক্ষতিগ্রস্ত বাঁধ রক্ষার চেষ্টা করছেন।

রোববার দিবাগত রাত থেকেই ভাঙনের সূত্রপাত হয়। পরে সকাল ৭টার দিকে ভাঙন বড় আকার ধারণ করে। এতে প্রায় ৫০ মিটার বেড়িবাঁধ ধসে যায়।

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক আশঙ্কা প্রকাশ করে বলেন, সোমবার সকাল থেকেই তারা ভাঙন মোকাবিলায় কাজ করছেন। দ্রুত বালি দিয়ে ভাঙনস্থল মেরামত করা 'না' হলে ভাঙন আরও বড় আকার ধারণ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডু বলেন, খবর পাওয়ার পরপরই স্থানীয় চেয়ারম্যানকে প্রাথমিকভাবে কাজ শুরু করতে বলা হয়েছে। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ডকেও বিষয়টি জানানো হয়েছে। তারা দ্রুত কাজ শুরু করবে বলে জানিয়েছেন।

'সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২'-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, আনুমানিক ৫০ মিটার বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। খুব দ্রুত সেখানে কাজ শুরু করা হবে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমে কাজ করছেন গ্রামবাসীরা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের খবর ছড়িয়ে পড়ার পর, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই স্থানীয় গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমে বস্তায় বালি ও মাটি ভরে ক্ষতিগ্রস্ত বাঁধ রক্ষার চেষ্টা করছেন।

রোববার দিবাগত রাত থেকেই ভাঙনের সূত্রপাত হয়। পরে সকাল ৭টার দিকে ভাঙন বড় আকার ধারণ করে। এতে প্রায় ৫০ মিটার বেড়িবাঁধ ধসে যায়।

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক আশঙ্কা প্রকাশ করে বলেন, সোমবার সকাল থেকেই তারা ভাঙন মোকাবিলায় কাজ করছেন। দ্রুত বালি দিয়ে ভাঙনস্থল মেরামত করা 'না' হলে ভাঙন আরও বড় আকার ধারণ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডু বলেন, খবর পাওয়ার পরপরই স্থানীয় চেয়ারম্যানকে প্রাথমিকভাবে কাজ শুরু করতে বলা হয়েছে। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ডকেও বিষয়টি জানানো হয়েছে। তারা দ্রুত কাজ শুরু করবে বলে জানিয়েছেন।

'সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২'-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, আনুমানিক ৫০ মিটার বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। খুব দ্রুত সেখানে কাজ শুরু করা হবে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত