ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

নড়াইলে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো দুই ভাই গ্রেফতার

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৫ অক্টোবর ২০২৬ | ০১:৫০ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নড়াইলে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো দুই ভাই গ্রেফতার

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি মো.এসকেন শেখ (৩৪) ও তার ভাই নয়ন শেখ (২৪)কে গ্রেফতার করেছে এসআরবি -৬। 

রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে এসআরবি -৬। পরে তাদেরকে নড়াগাতী থানার হস্তান্তর করেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত এসকেন শেখ ও নয়ন শেখ উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পুটিমারী গ্রামের বাবুল শেখের দুই ছেলে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পুটিমারী বাজার এলাকায় নড়াগাতী থানার এসআই মো.মুরাদ হোসেন ও হাসান হাসান ও এসকেন শেখকে পুটিমারী বাজার থেকে গ্রেফতার করেন। গ্রেফতারের খবর পেয়ে এসকেন ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেন। হামলাকারীরা এসআই মুরাদের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন। হামলায় আহত এসআই মুরাদ হোসেন কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। আসামি এসকেন শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি এবং মাদকের ঘটনায় নয়টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। পরে এ ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ঘটনার পরদিন বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুটিমারী ঈদগাহ গেটের সামনে থেকে আসামির ফেলে যাওয়া হাতকড়াটি উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, এসকেন শেখ ও তার ভাই নয়ন শেখকে গ্রেফতার করেছে এসআরবি -৬। আসামিদেরকে থানায় হস্তান্তর করেছে এসআরবি। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নড়াইলে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো দুই ভাই গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি মো.এসকেন শেখ (৩৪) ও তার ভাই নয়ন শেখ (২৪)কে গ্রেফতার করেছে এসআরবি -৬। 

রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে এসআরবি -৬। পরে তাদেরকে নড়াগাতী থানার হস্তান্তর করেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত এসকেন শেখ ও নয়ন শেখ উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পুটিমারী গ্রামের বাবুল শেখের দুই ছেলে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পুটিমারী বাজার এলাকায় নড়াগাতী থানার এসআই মো.মুরাদ হোসেন ও হাসান হাসান ও এসকেন শেখকে পুটিমারী বাজার থেকে গ্রেফতার করেন। গ্রেফতারের খবর পেয়ে এসকেন ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেন। হামলাকারীরা এসআই মুরাদের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন। হামলায় আহত এসআই মুরাদ হোসেন কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। আসামি এসকেন শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি এবং মাদকের ঘটনায় নয়টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। পরে এ ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ঘটনার পরদিন বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুটিমারী ঈদগাহ গেটের সামনে থেকে আসামির ফেলে যাওয়া হাতকড়াটি উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, এসকেন শেখ ও তার ভাই নয়ন শেখকে গ্রেফতার করেছে এসআরবি -৬। আসামিদেরকে থানায় হস্তান্তর করেছে এসআরবি। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত