ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

বাবার মৃত্যুর পাঁচ দিন পর ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৯ অক্টোবর ২০২৬ | ০৮:১৭ পিএম
| প্রিন্ট সংস্করণ

বাবার মৃত্যুর পাঁচ দিন পর ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

ফরিদপুর সদর উপজেলার দয়ারামপুর গ্রামে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাজ্জাক বিশ্বাস (৪৬) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। অসুস্থ শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটির বাড়ির পাশের একটি কলাবাগানে এ ঘটনা ঘটে। শিশুটির বাবার মৃত্যুর পাঁচ দিন পর এ ঘটনা ঘটল।

শুক্রবার দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে শিশুটির বাবা মারা যান। শুক্রবার বাড়িতে মিলাদের আয়োজন থাকায় পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার আগে শিশুটির ফুফু বাড়ির পাশে কলাগাছের আড়ালে তাকে কাঁদতে দেখেন। পরে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে সন্দেহ হলে পরিবারের সদস্যরা রাজ্জাক বিশ্বাসকে আটক করেন।

শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজ্জাক বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত রাজ্জাকের শ্বশুরবাড়ি শিশুটির বাড়ির পাশে বলে জানা গেছে। তিনি রাজবাড়ী জেলার খানখানাপুর এলাকার বাসিন্দা।

কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, দয়ারামপুর এলাকায় এক ব্যক্তিকে শিশু ধর্ষণের অভিযোগে আটকে রাখার খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। শিশুটি ওসিসিতে ভর্তি রয়েছে। হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বাবার মৃত্যুর পাঁচ দিন পর ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

ফরিদপুর সদর উপজেলার দয়ারামপুর গ্রামে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাজ্জাক বিশ্বাস (৪৬) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। অসুস্থ শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটির বাড়ির পাশের একটি কলাবাগানে এ ঘটনা ঘটে। শিশুটির বাবার মৃত্যুর পাঁচ দিন পর এ ঘটনা ঘটল।

শুক্রবার দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে শিশুটির বাবা মারা যান। শুক্রবার বাড়িতে মিলাদের আয়োজন থাকায় পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার আগে শিশুটির ফুফু বাড়ির পাশে কলাগাছের আড়ালে তাকে কাঁদতে দেখেন। পরে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে সন্দেহ হলে পরিবারের সদস্যরা রাজ্জাক বিশ্বাসকে আটক করেন।

শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজ্জাক বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত রাজ্জাকের শ্বশুরবাড়ি শিশুটির বাড়ির পাশে বলে জানা গেছে। তিনি রাজবাড়ী জেলার খানখানাপুর এলাকার বাসিন্দা।

কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, দয়ারামপুর এলাকায় এক ব্যক্তিকে শিশু ধর্ষণের অভিযোগে আটকে রাখার খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। শিশুটি ওসিসিতে ভর্তি রয়েছে। হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত