ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে: ত্রাণমন্ত্রী

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৯ অক্টোবর ২০২৬ | ০৯:১০ পিএম
| প্রিন্ট সংস্করণ

জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে: ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ গেটের নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকার সংসদীয় কমিটি গঠন করেছে। যেখানে বিরোধী পক্ষও রয়েছে। আলোচনার ভেতরে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল। সেই সময় নোট অব ডিসেন্ট নিয়ে বলা হয়েছিল, যে দল সরকার গঠন করবে তারা এসে জুলাই সনদ বাস্তবায়ন করবে। নোট অব ডিসেন্ট নিয়ে আমরা আলোচনা করতে চাই। ঐকমত্যের বিষয়গুলো নিয়ে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই।

শহীদ আবু সাঈদ সম্পর্কে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ বুক চেতিয়ে স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তার আত্মাহুতির মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলন টার্নিং পয়েন্টে পৌঁছেছিল। এজন্য রংপুরের মানুষ আবু সাঈদের জন্য গর্ববোধ করে। 

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর শহীদ আবু সাঈদের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আবু সাঈদ গেট নির্মাণের মধ্য দিয়ে শিক্ষার্থীসহ দেশের মানুষ তাঁর আত্মত্যাগের কথা জানতে পারবে এবং তাকে স্মরণ করবে। যারা জুলাইয়ে আত্মদান করেছে, সেই আত্মদানের প্রতিদানস্বরূপ সরকার একটি মানবিক, গণতান্ত্রিক, সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য কাজ করছে।

রংপুরের উন্নয়ন ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমি তিস্তা নিয়ে একটি বড় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলাম। এটি নিয়ে এখন নানা কথা হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনার মতো একটি বড় প্রকল্প একদিনে বাস্তবায়ন হয় না। এটির জন্য জরিপ করতে হয়। কাজের ডিজাইন করতে হয়। এরপর ধাপে ধাপে কাজকে এগিয়ে নিতে হয়। আগামী ২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে পারব বলে মনে করছি।

তিনি আরও বলেন, রংপুর সিটি করপোরেশনের জন্য সরকার বড় ধরনের বরাদ্দ দিয়েছে। রংপুরে শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কোনো অঞ্চলকে বৈষম্যের মধ্যে রাখতে চায় না সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেক, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, জেলা প্রশাসক ইসরাত জাহানসহ অন্যরা। 

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে: ত্রাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত