ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

নেত্রকোনায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৯ অক্টোবর ২০২৬ | ০৯:৩১ পিএম
| প্রিন্ট সংস্করণ

নেত্রকোনায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জে গাছ থেকে মোহাম্মদ ফজলুর রহিম (কাজল) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বিরামপুর গ্রামের একটি বকুল গাছ থেকে মরদেহটি উদ্ধার করে মোহনগঞ্জ থানার পুলিশ। 

তিনি বুধবার থেকে নিখোঁজ ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার শেলবরস ইউনিয়নের কাকিয়াম গ্রামে। 

পুলিশ জানিয়েছে, কাজল সোলার প্লান্ট নিয়ে মোহনগঞ্জের নওধার কাজ করতেন। পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকান্ড। গত বুধবার সকালে কাজের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কোন সন্ধান না পেয়ে রাতে ছেলে মারুফ হাসান রনক বাদী হয়ে ধর্মপাশা থানায় নিখোঁজের একটি জিডি করেন। 

দুদিন পর শুক্রবার সকালে স্থানীয়রা মোহনগঞ্জ উপজেলার বিরামপুর একটি বকুল গাছে রশিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মোহনগঞ্জ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানার সাথে সমন্বয় করে মর্গ পাঠায়। 

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, স্থানীয়রা গাছের ডালে মরদেহ দেখে খবর দিলে আমরা গিয়ে উদ্ধার করি। লাশ নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। 

বিষয় : উদ্ধার লাশ নেত্রকোনা মরদেহ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নেত্রকোনায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

নেত্রকোনার মোহনগঞ্জে গাছ থেকে মোহাম্মদ ফজলুর রহিম (কাজল) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বিরামপুর গ্রামের একটি বকুল গাছ থেকে মরদেহটি উদ্ধার করে মোহনগঞ্জ থানার পুলিশ। 

তিনি বুধবার থেকে নিখোঁজ ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার শেলবরস ইউনিয়নের কাকিয়াম গ্রামে। 

পুলিশ জানিয়েছে, কাজল সোলার প্লান্ট নিয়ে মোহনগঞ্জের নওধার কাজ করতেন। পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকান্ড। গত বুধবার সকালে কাজের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কোন সন্ধান না পেয়ে রাতে ছেলে মারুফ হাসান রনক বাদী হয়ে ধর্মপাশা থানায় নিখোঁজের একটি জিডি করেন। 

দুদিন পর শুক্রবার সকালে স্থানীয়রা মোহনগঞ্জ উপজেলার বিরামপুর একটি বকুল গাছে রশিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মোহনগঞ্জ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানার সাথে সমন্বয় করে মর্গ পাঠায়। 

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, স্থানীয়রা গাছের ডালে মরদেহ দেখে খবর দিলে আমরা গিয়ে উদ্ধার করি। লাশ নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। 

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত