ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

কারাভোগের পর জামিনে মুক্তি, আবারও ইয়াবাসহ আটক তরুণ

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৯ অক্টোবর ২০২৬ | ০৯:৫৮ পিএম
| প্রিন্ট সংস্করণ

কারাভোগের পর জামিনে মুক্তি, আবারও ইয়াবাসহ আটক তরুণ

জামালপুরের মাদারগঞ্জে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ সাইফ ও জীবন নামে দুজনকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে পৌর শহরের মিয়াবাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) মামলা দায়েরের পর আটক দুজনকে গেপ্তার দেখিয়ে জামালপুরে আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, মিয়াবাজার পৌরসভা গেট সংলগ্ন এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে, এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সাইফ ও জীবনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের কাছে ১০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, সাইফ এলাকার একজন চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি। এর আগেও সে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়েছিল এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ওই মামলায় আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার কয়েক দিনের মাথায় পুনরায় ইয়াবাসহ আটক হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবাসহ আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হয়। আদালতের আদেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশের অভিযান চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

কারাভোগের পর জামিনে মুক্তি, আবারও ইয়াবাসহ আটক তরুণ

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ সাইফ ও জীবন নামে দুজনকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে পৌর শহরের মিয়াবাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) মামলা দায়েরের পর আটক দুজনকে গেপ্তার দেখিয়ে জামালপুরে আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, মিয়াবাজার পৌরসভা গেট সংলগ্ন এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে, এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সাইফ ও জীবনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের কাছে ১০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, সাইফ এলাকার একজন চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি। এর আগেও সে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়েছিল এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ওই মামলায় আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার কয়েক দিনের মাথায় পুনরায় ইয়াবাসহ আটক হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবাসহ আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হয়। আদালতের আদেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশের অভিযান চলমান থাকবে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত