ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

পঞ্চগড়ে নিজ বাড়ি থেকে ‘লাল ভাই’ আটক

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৯ অক্টোবর ২০২৬ | ১০:৫৪ পিএম
| প্রিন্ট সংস্করণ

পঞ্চগড়ে নিজ বাড়ি থেকে ‘লাল ভাই’ আটক

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ঝটিকা অভিযানে জাহেদুল ইসলাম ওরফে লাল ভাইকে (২৭) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালীকাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, তিনি এলাকায় হানিট্র্যাপ, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপকর্মের মূল হোতা।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমানের নেতৃত্বে অভিযানে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ১৪৩/১৮৬/২২৪/৩৫৩/১১৪/১৮৯/৩০৭/৩৩২ ধারায় শুক্রবার বিকালে তাকে পঞ্চগড় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি মো. মতিয়ার রহমান বলেন, তাকে ধরতে পুলিশ কর্মকর্তাদের নিয়ে দল গঠন করে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গোপনে সন্ধান চালানো হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পঞ্চগড়ের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এই অভিযান চালানো হয়েছে।

বিষয় : আটক

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে নিজ বাড়ি থেকে ‘লাল ভাই’ আটক

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ঝটিকা অভিযানে জাহেদুল ইসলাম ওরফে লাল ভাইকে (২৭) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালীকাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, তিনি এলাকায় হানিট্র্যাপ, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপকর্মের মূল হোতা।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমানের নেতৃত্বে অভিযানে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ১৪৩/১৮৬/২২৪/৩৫৩/১১৪/১৮৯/৩০৭/৩৩২ ধারায় শুক্রবার বিকালে তাকে পঞ্চগড় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি মো. মতিয়ার রহমান বলেন, তাকে ধরতে পুলিশ কর্মকর্তাদের নিয়ে দল গঠন করে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গোপনে সন্ধান চালানো হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পঞ্চগড়ের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এই অভিযান চালানো হয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত