সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। চট্টগ্রাম নগরের কোতোয়ালী থেকে চুরি যাওয়া দুই মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ শিশু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন নোয়াখালীর সেনবাগের মহরম আলী (৫০) ও চট্টগ্রামের মীরসরাইয়ের মো. ইব্রাহিম (৩৮)।
আজ বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠায় চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার সন্ধ্যায় নগরের পাহাড়তলী থানাধীন ৩ নম্বর পাহাড়তলী রেলগেট বলুয়ারদিঘীর উত্তর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর বাবা মো. রাজীব(২২) স্ত্রী রুবি বেগম ও দুই মাস বয়সী ছেলে মোহাম্মদ হোসাইনকে নিয়ে গত তিন-চার মাস ধরে নগরের বিআরটিসি ফলমন্ডী এলাকায় ভাসমানভাবে বসবাস করে আসছিলেন। গত ৩ অক্টোবর ভোর ৪টার দিকে তারা ফুটপাতে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে রাজীব দেখতে পান, তার দুই মাস বয়সী ছেলে পাশে নেই। এ ঘটনায় কোতোয়ালী থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনের বিভিন্ন ধারায় মামলা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পাহাড়তলী রেলগেট এলাকা থেকে মহরম আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মহরম আলী ইব্রাহিমের নাম প্রকাশ করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় মিনহাজের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। তারপর শিশুকে উদ্ধার করা হয়। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিষয় : চট্টগ্রাম

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থেকে চুরি যাওয়া দুই মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ শিশু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন নোয়াখালীর সেনবাগের মহরম আলী (৫০) ও চট্টগ্রামের মীরসরাইয়ের মো. ইব্রাহিম (৩৮)।
আজ বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠায় চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার সন্ধ্যায় নগরের পাহাড়তলী থানাধীন ৩ নম্বর পাহাড়তলী রেলগেট বলুয়ারদিঘীর উত্তর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর বাবা মো. রাজীব(২২) স্ত্রী রুবি বেগম ও দুই মাস বয়সী ছেলে মোহাম্মদ হোসাইনকে নিয়ে গত তিন-চার মাস ধরে নগরের বিআরটিসি ফলমন্ডী এলাকায় ভাসমানভাবে বসবাস করে আসছিলেন। গত ৩ অক্টোবর ভোর ৪টার দিকে তারা ফুটপাতে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে রাজীব দেখতে পান, তার দুই মাস বয়সী ছেলে পাশে নেই। এ ঘটনায় কোতোয়ালী থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনের বিভিন্ন ধারায় মামলা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পাহাড়তলী রেলগেট এলাকা থেকে মহরম আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মহরম আলী ইব্রাহিমের নাম প্রকাশ করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় মিনহাজের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। তারপর শিশুকে উদ্ধার করা হয়। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন