ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করলো বিসিবি

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৮ অক্টোবর ২০২৬ | ১০:১৬ পিএম
| প্রিন্ট সংস্করণ

আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করলো বিসিবি
ছবি: সংগৃহীত

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন ফরিদ হাসান ফয়সাল। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১৩ অক্টোবর। বাকি চারটি ম্যাচ যথাক্রমে ১৫, ১৮, ২০ এবং ২৩ অক্টোবর মাঠে গড়াবে। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি মাঠে।

আগামী নভেম্বরে ওমানেই যুব এশিয়া কাপ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৫ নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসর। ওয়ানডে ফরম্যাটে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমীন হোসেন রনি, আল রফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমীন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রকিবুল হাসান, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ এবং শেখ জারিফ সিয়াম। 

বিষয় : আফগানিস্তান বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করলো বিসিবি

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন ফরিদ হাসান ফয়সাল। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১৩ অক্টোবর। বাকি চারটি ম্যাচ যথাক্রমে ১৫, ১৮, ২০ এবং ২৩ অক্টোবর মাঠে গড়াবে। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি মাঠে।

আগামী নভেম্বরে ওমানেই যুব এশিয়া কাপ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৫ নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসর। ওয়ানডে ফরম্যাটে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমীন হোসেন রনি, আল রফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমীন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রকিবুল হাসান, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ এবং শেখ জারিফ সিয়াম। 

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত