ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

আফগানদের বিপক্ষে টেস্টে আরও ধারাবাহিক হতে চান শান্ত

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৮ অক্টোবর ২০২৬ | ০৭:৩৬ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আফগানদের বিপক্ষে টেস্টে আরও ধারাবাহিক হতে চান শান্ত
ট্রফির নিয়ে ফটোসেশনে আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ ও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

এই ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও শক্তিশালী দল নিয়েই খেলবে টাইগাররা। শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবিতে টেস্টটি মাঠে গড়াবে।  আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। 

ম্যাচের আগের দিন বৃহস্পতিবার (৮ অক্টোবর) অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন দল হিসেবে আরও ধারাবাহিক হওয়ার কথা। তিনি বলেন, 'ভিন্ন কন্ডিশনে, ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে আমাদের ধারাবাহিক হতে হবে। আমরা ভালো করছি, তবে আরও উন্নতির সুযোগ রয়েছে। নিজেদের দক্ষতা বাড়িয়ে ধারাবাহিক পারফরম্যান্স নিশ্চিত করতে হবে।

সাম্প্রতিক কয়েক বছরে টেস্ট ফরম্যাটে উন্নতি করছে বাংলাদেশ। সেই প্রসঙ্গ টেনে শান্ত বলেন, 'গত কয়েক বছরে এই সংস্করণে আমরা ভালো খেলছি। টেস্ট দল হিসেবে এটাই আমাদের প্রত্যাশা। আমরা নিজেদের উন্নতির জন্য ঘরের মাঠে কঠোর পরিশ্রম করেছি। গত কয়েক বছরে ভালোই করছি। তবে আমার মনে হয়, দক্ষতা বাড়ানোর অনেক জায়গা এখনও রয়েছে।'

সবশেষ অস্ট্রেলিয়া সিরিজের কথা স্মরণ করে টাইগার অধিনায়ক বলেন, 'অস্ট্রেলিয়ায় আমাদের ভালো একটি সিরিজ কেটেছে। তবে আমি বিশ্বাস করি, সেই সিরিজ এখন অতীত। এখানে নতুন প্রতিপক্ষ, নতুন কন্ডিশন। আমাদের সেভাবেই পরিকল্পনা করতে হবে।'

বিষয় : ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তান ক্রিকেট দল টেস্ট নাজমুল হোসেন শান্ত

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

আফগানদের বিপক্ষে টেস্টে আরও ধারাবাহিক হতে চান শান্ত

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

এই ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও শক্তিশালী দল নিয়েই খেলবে টাইগাররা। শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবিতে টেস্টটি মাঠে গড়াবে।  আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। 

ম্যাচের আগের দিন বৃহস্পতিবার (৮ অক্টোবর) অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন দল হিসেবে আরও ধারাবাহিক হওয়ার কথা। তিনি বলেন, 'ভিন্ন কন্ডিশনে, ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে আমাদের ধারাবাহিক হতে হবে। আমরা ভালো করছি, তবে আরও উন্নতির সুযোগ রয়েছে। নিজেদের দক্ষতা বাড়িয়ে ধারাবাহিক পারফরম্যান্স নিশ্চিত করতে হবে।

সাম্প্রতিক কয়েক বছরে টেস্ট ফরম্যাটে উন্নতি করছে বাংলাদেশ। সেই প্রসঙ্গ টেনে শান্ত বলেন, 'গত কয়েক বছরে এই সংস্করণে আমরা ভালো খেলছি। টেস্ট দল হিসেবে এটাই আমাদের প্রত্যাশা। আমরা নিজেদের উন্নতির জন্য ঘরের মাঠে কঠোর পরিশ্রম করেছি। গত কয়েক বছরে ভালোই করছি। তবে আমার মনে হয়, দক্ষতা বাড়ানোর অনেক জায়গা এখনও রয়েছে।'

সবশেষ অস্ট্রেলিয়া সিরিজের কথা স্মরণ করে টাইগার অধিনায়ক বলেন, 'অস্ট্রেলিয়ায় আমাদের ভালো একটি সিরিজ কেটেছে। তবে আমি বিশ্বাস করি, সেই সিরিজ এখন অতীত। এখানে নতুন প্রতিপক্ষ, নতুন কন্ডিশন। আমাদের সেভাবেই পরিকল্পনা করতে হবে।'

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত