ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

পাহাড়ের সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৮ অক্টোবর ২০২৬ | ০৭:৫৬ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাহাড়ের সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে সেনাবাহিনী। 

বৃহস্পতিবার সকাল ১০টায় রাঙামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবনে সেনা রিজিয়ন ও সিএমএইচ-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন চলে। এসময় চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করে রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত খান। রাঙামাটি সিভিল সার্জন ডা. নূয়ের খীসা,  রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সওকত আকবর  ও রাঙামাটি সিএমএইচ মেজর ডা. আবু সালে মেহেদী হাসান এসময় উপস্থিত ছিলেন।

রাঙামাটি সিএমএইচ মেজর ডা. আবু সালে মো. মেহেদী হাসান বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে রাঙামাটি সেনাবাহিনীর সিএমএইচ এবং জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সের রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। ডায়াবেটিস, জ্বর, চর্মরোগ, উচ্চ রক্তচাপ, দাঁতের সমস্যা, গর্ভকালীন জটিলতা ও শিশু রোগসহ নানা রোগের চিকিৎসা দেওয়া দেন। শুধু চিকিৎসাসেবা নয়, রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে প্রদান করা হয় মূল্যবান সব ওষুধ।

রাঙামাটি, সদর জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত খান বলেন, দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পেইনের মাধ্যমে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রায় ৮০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন সেনাবাহিনী। সিএমএইচ এবং জেনারেল হাসপাতালের মেডিসিন, গাইনি, শিশু, সার্জারি ও চর্মরোগের বিশেষজ্ঞরা দিনব্যাপী এই ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেছেন। সেনাবাহিনী ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। 

তিনি আরও বলেন, শুধু চিকিৎসা চিকিৎসা ক্যাম্পেইন না। সেনাবাহিনীরে উদ্যোগে আরও ৭৮ জন  চোখের রোগীকে ছানি অপারেশনের ব্যবস্থা করেছে। সেনাবাহিনীর এমন কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে। 

অন্যদিকে, সেনাবাহিনীর এমন ব্যতিক্রমী উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীরা।

বিষয় : সেনাবাহিনী চিকিৎসা সুবিধাবঞ্চিত সেবা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

পাহাড়ের সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে সেনাবাহিনী। 

বৃহস্পতিবার সকাল ১০টায় রাঙামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবনে সেনা রিজিয়ন ও সিএমএইচ-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন চলে। এসময় চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করে রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত খান। রাঙামাটি সিভিল সার্জন ডা. নূয়ের খীসা,  রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সওকত আকবর  ও রাঙামাটি সিএমএইচ মেজর ডা. আবু সালে মেহেদী হাসান এসময় উপস্থিত ছিলেন।

রাঙামাটি সিএমএইচ মেজর ডা. আবু সালে মো. মেহেদী হাসান বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে রাঙামাটি সেনাবাহিনীর সিএমএইচ এবং জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সের রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। ডায়াবেটিস, জ্বর, চর্মরোগ, উচ্চ রক্তচাপ, দাঁতের সমস্যা, গর্ভকালীন জটিলতা ও শিশু রোগসহ নানা রোগের চিকিৎসা দেওয়া দেন। শুধু চিকিৎসাসেবা নয়, রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে প্রদান করা হয় মূল্যবান সব ওষুধ।

রাঙামাটি, সদর জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত খান বলেন, দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পেইনের মাধ্যমে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রায় ৮০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন সেনাবাহিনী। সিএমএইচ এবং জেনারেল হাসপাতালের মেডিসিন, গাইনি, শিশু, সার্জারি ও চর্মরোগের বিশেষজ্ঞরা দিনব্যাপী এই ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেছেন। সেনাবাহিনী ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। 

তিনি আরও বলেন, শুধু চিকিৎসা চিকিৎসা ক্যাম্পেইন না। সেনাবাহিনীরে উদ্যোগে আরও ৭৮ জন  চোখের রোগীকে ছানি অপারেশনের ব্যবস্থা করেছে। সেনাবাহিনীর এমন কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে। 

অন্যদিকে, সেনাবাহিনীর এমন ব্যতিক্রমী উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীরা।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত