সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। পাকিস্তানের হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়া হাসান খান এবার জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলে। চোটের কারণে পেসার আলী খান ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে নেওয়া হয়েছে ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে।
সংযুক্ত আরব আমিরাত ও নামিবিয়াকে নিয়ে চলমান এই সিরিজেই যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে হাসানের। প্রায় এক দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অপেক্ষায় থাকা এই ক্রিকেটারের সামনে অবশেষে সেই সুযোগ তৈরি হয়েছে।
২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছিলেন হাসান। ওই দলে ছিলেন পাকিস্তানের হয়ে পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শাহীন শাহ আফ্রিদি ও মুসা খানও। তবে সতীর্থদের মতো পাকিস্তানের জাতীয় দলে খেলার সুযোগ পাননি হাসান।
পাকিস্তানে জাতীয় দলে জায়গা পাওয়ার সম্ভাবনা কমে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই অলরাউন্ডার। ২০২৪ সালে মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে দারুণ পারফরম্যান্স করে জেতেন ডমেস্টিক প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার।
এরপর আন্তর্জাতিক মানের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও সুযোগ পান হাসান। বিগ ব্যাশ, আইএলটি-টোয়েন্টি ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৬ সালে পাকিস্তান সুপার লিগেও ফেরেন তিনি, খেলেন হায়দরাবাদ কিংসমেনের হয়ে।
এবার সেই অভিজ্ঞতাই তাকে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দরজায় পৌঁছে দিয়েছে। আলী খানের চোট অবশ্য হাসানের সুযোগ তৈরি করেছে। মজার বিষয় হলো, আলী খানও পাকিস্তানি বংশোদ্ভূত।
দীর্ঘ অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ পাওয়া হাসানের জন্য এটি ক্যারিয়ারের নতুন অধ্যায়ের শুরু হতে যাচ্ছে।
বিষয় : যুক্তরাষ্ট্র পাকিস্তান ক্রিকেট অধিনায়ক

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
পাকিস্তানের হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়া হাসান খান এবার জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলে। চোটের কারণে পেসার আলী খান ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে নেওয়া হয়েছে ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে।
সংযুক্ত আরব আমিরাত ও নামিবিয়াকে নিয়ে চলমান এই সিরিজেই যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে হাসানের। প্রায় এক দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অপেক্ষায় থাকা এই ক্রিকেটারের সামনে অবশেষে সেই সুযোগ তৈরি হয়েছে।
২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছিলেন হাসান। ওই দলে ছিলেন পাকিস্তানের হয়ে পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শাহীন শাহ আফ্রিদি ও মুসা খানও। তবে সতীর্থদের মতো পাকিস্তানের জাতীয় দলে খেলার সুযোগ পাননি হাসান।
পাকিস্তানে জাতীয় দলে জায়গা পাওয়ার সম্ভাবনা কমে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই অলরাউন্ডার। ২০২৪ সালে মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে দারুণ পারফরম্যান্স করে জেতেন ডমেস্টিক প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার।
এরপর আন্তর্জাতিক মানের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও সুযোগ পান হাসান। বিগ ব্যাশ, আইএলটি-টোয়েন্টি ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৬ সালে পাকিস্তান সুপার লিগেও ফেরেন তিনি, খেলেন হায়দরাবাদ কিংসমেনের হয়ে।
এবার সেই অভিজ্ঞতাই তাকে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দরজায় পৌঁছে দিয়েছে। আলী খানের চোট অবশ্য হাসানের সুযোগ তৈরি করেছে। মজার বিষয় হলো, আলী খানও পাকিস্তানি বংশোদ্ভূত।
দীর্ঘ অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ পাওয়া হাসানের জন্য এটি ক্যারিয়ারের নতুন অধ্যায়ের শুরু হতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন