সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুবকর সিদ্দিক (২৬) নামে কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের এক যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী একেএইচ ইকো অ্যাপারেলসের একটি স্টাফ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরিচাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আবুবকর সিদ্দিক মারা যান। এ ঘটনায় বাসের এক যাত্রী আহত হন।
খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
গোলড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জয়নুল আবেদীন জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি শনাক্ত করে এর চালককে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুবকর সিদ্দিক (২৬) নামে কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের এক যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী একেএইচ ইকো অ্যাপারেলসের একটি স্টাফ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরিচাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আবুবকর সিদ্দিক মারা যান। এ ঘটনায় বাসের এক যাত্রী আহত হন।
খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
গোলড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জয়নুল আবেদীন জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি শনাক্ত করে এর চালককে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন