ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

ঝিনাইদহে শালিসি বৈঠক ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৮ অক্টোবর ২০২৬ | ১১:৩০ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঝিনাইদহে শালিসি বৈঠক ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় শালিসি বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়মৌকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বড়মৌকুড়ি গ্রামের শাওন হোসেনকে মাদকসেবী সন্দেহে পুলিশ আটক করে। পরে ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি নেগেটিভ আসায় তাকে ছেড়ে দেওয়া হয়।

শাওনের অভিযোগ, একই গ্রামের শামীম হোসেন শত্রুতার জেরে তাকে মাদকসেবী হিসেবে উল্লেখ করে পুলিশের কাছে মিথ্যা তথ্য দিয়েছেন। এ বিষয়টি নিয়ে বুধবার রাতে গ্রামে শালিসি বৈঠক বসে।

শালিস চলাকালে শাওন ও শামীমের পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সারুটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহেব হোসেন বলেন, শাওনকে মাদকসেবী সন্দেহে পুলিশ আটক করেছিল। পরে ডোপ টেস্ট নেগেটিভ আসায় তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে শালিস বসেছিল। শালিস চলাকালে হঠাৎ দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রায় ১০ জন আহত হন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, শালিসি বৈঠক চলাকালে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঝিনাইদহে শালিসি বৈঠক ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

ঝিনাইদহের শৈলকুপায় শালিসি বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়মৌকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বড়মৌকুড়ি গ্রামের শাওন হোসেনকে মাদকসেবী সন্দেহে পুলিশ আটক করে। পরে ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি নেগেটিভ আসায় তাকে ছেড়ে দেওয়া হয়।

শাওনের অভিযোগ, একই গ্রামের শামীম হোসেন শত্রুতার জেরে তাকে মাদকসেবী হিসেবে উল্লেখ করে পুলিশের কাছে মিথ্যা তথ্য দিয়েছেন। এ বিষয়টি নিয়ে বুধবার রাতে গ্রামে শালিসি বৈঠক বসে।

শালিস চলাকালে শাওন ও শামীমের পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সারুটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহেব হোসেন বলেন, শাওনকে মাদকসেবী সন্দেহে পুলিশ আটক করেছিল। পরে ডোপ টেস্ট নেগেটিভ আসায় তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে শালিস বসেছিল। শালিস চলাকালে হঠাৎ দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রায় ১০ জন আহত হন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, শালিসি বৈঠক চলাকালে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত