ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৯ অক্টোবর ২০২৬ | ১১:৫৯ এএম
| প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী একযোগ অভিযানে ২৫২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর ও তরুণ বখাটেদের উৎপাত রয়েছে—এমন চিহ্নিত স্থানগুলোতে পুলিশের একাধিক ইউনিট একযোগে অভিযান চালায়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, অভিযানে মোট ২৫২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

কিশোর অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

উল্লেখ্য, কিশোর গ্যাং দমনে জেলা পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে গত ১৫ দিনে ছয় দফায় অভিযান চালিয়ে মোট ২ হাজার ২৯১ জন সন্দেহভাজন কিশোর-তরুণকে আটক করেছে কুমিল্লার আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত