ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

ফেনী থেকে চট্টগ্রামে আনা হচ্ছিল ১৩০ বোতল বিদেশি মদ, আটক ৩

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৯ অক্টোবর ২০২৬ | ১২:৪৫ এএম
| প্রিন্ট সংস্করণ

ফেনী থেকে চট্টগ্রামে আনা হচ্ছিল ১৩০ বোতল বিদেশি মদ, আটক ৩

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে একটি পিকআপ ভ্যান থেকে ১৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। এ সময় মাদক পরিবহনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। মাদক বহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বারইয়ারহাট বাজারের উত্তর পাশে খান সিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসআরবি।

আটক ব্যক্তিরা হলেন, খাগড়াছড়ির রামগড় উপজেলার নাকাপা এলাকার মো. নুর আলম (৩৩) ও মো. শেখ ফরিদ (৩৬) এবং ফেনী সদর উপজেলার মটুয়া এলাকার মো. শফিউল আলম ভূঞা (৩৪)।

এসআরবি-৭ জানায়, একটি পিকআপ ভ্যানে করে ফেনী সদর উপজেলার ধর্মপুর এলাকা থেকে বিদেশি মদ চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় নেওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বারইয়ারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।

তল্লাশির সময় পিকআপটি চেকপোস্টের কাছে এলে থামার সংকেত দেওয়া হয়। তখন গাড়ির চালক ও সামনের আসনে থাকা আরও দুইজন পালানোর চেষ্টা করেন। পরে এসআরবি-৭-এর সদস্যরা তাদের আটক করেন।

পরে পিকআপ ভ্যানটির পেছনে থাকা ছয়টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসআরবি-৭-এর ভাষ্য, উদ্ধার করা মদের পরিমাণ ও ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই করা হচ্ছে।

এসআরবি-৭-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে অবৈধ বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করার কথা জানিয়েছেন।

এসআরবি-৭-চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমদ জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ফেনী থেকে চট্টগ্রামে আনা হচ্ছিল ১৩০ বোতল বিদেশি মদ, আটক ৩

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত